Skip to main content

لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَأْوٰىهُمُ النَّارُۗ وَلَبِئْسَ الْمَصِيْرُ ࣖ  ( النور: ٥٧ )

lā
لَا
(Do) not
না
taḥsabanna
تَحْسَبَنَّ
think
কখনও মনে করো
alladhīna
ٱلَّذِينَ
those who
যারা
kafarū
كَفَرُوا۟
disbelieve
অস্বীকার করেছে
muʿ'jizīna
مُعْجِزِينَ
(can) escape
তারা অক্ষমকারী (আল্লাহ্‌কে)
fī
فِى
in
মধ্যে
l-arḍi
ٱلْأَرْضِۚ
the earth
পৃথিবীর
wamawāhumu
وَمَأْوَىٰهُمُ
And their abode
এবং তাদের আশ্রয়স্থল
l-nāru
ٱلنَّارُۖ
(will be) the Fire
জাহান্নাম
walabi'sa
وَلَبِئْسَ
and wretched is
আর অবশ্যই (তা) অতি নিকৃষ্ট
l-maṣīru
ٱلْمَصِيرُ
the destination
প্রত্যাবর্তনস্থল

Laa tahsabannal lazeena kafaroo mu'jizeena fil ard; wa maawaahumun Naaru wa labi'sal maseer (an-Nūr ২৪:৫৭)

English Sahih:

Never think that the disbelievers are causing failure [to Allah] upon the earth. Their refuge will be the Fire – and how wretched the destination. (An-Nur [24] : 57)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তুমি কাফিরদেরকে এমন মনে কর না যে, তারা পৃথিবীতে আল্লাহর ইচ্ছেকে পরাভূত করার ক্ষমতা রাখে, তাদের বাসস্থান হল আগুন; কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল! (আন-নূর [২৪] : ৫৭)

1 Tafsir Ahsanul Bayaan

তোমরা অবিশ্বাসীদেরকে পৃথিবীতে প্রবল মনে করো না।[১] ওদের আশ্রয়স্থল অগ্নি; আর কত নিকৃষ্ট সে বাসস্থান!

[১] অর্থাৎ, এ কথা মনে করো না যে, নবী (সাঃ)-এর বিরোধী ও মিথ্যাজ্ঞানকারীরা আল্লাহর উপর প্রবল হয়ে তাঁকে ব্যর্থ করদে পারবে। আর আল্লাহ তাদেরকে পাকড়াও করতে সর্বতোভাবে ক্ষমতাবান।