Skip to main content

وَاِخْوَانُهُمْ يَمُدُّوْنَهُمْ فِى الْغَيِّ ثُمَّ لَا يُقْصِرُوْنَ  ( الأعراف: ٢٠٢ )

wa-ikh'wānuhum
وَإِخْوَٰنُهُمْ
But their brothers
এবং তাদের (বিভ্রান্ত) ভাইয়েরা
yamuddūnahum
يَمُدُّونَهُمْ
they plunge them
তাদেরকে টেনে নেয়
fī
فِى
in
মধ্যে
l-ghayi
ٱلْغَىِّ
the error
ভ্রান্তির
thumma
ثُمَّ
then
এরপর
lā
لَا
not
না
yuq'ṣirūna
يُقْصِرُونَ
they cease
তারা ত্রুটি করে (বিভ্রান্তিতে রাখতে)

Wa ikhwaanuhum yamuddoonahum fil ghaiyi summa laa yuqsiroon (al-ʾAʿrāf ৭:২০২)

English Sahih:

But their brothers – they [i.e., the devils] increase them in error; then they do not stop short. (Al-A'raf [7] : 202)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিন্তু তাদের (অর্থাৎ শায়ত্বনের) সঙ্গী-সাথীরা (কাফির ও মুনাফিক্বরা) তাদেরকে ভ্রান্ত পথে নিয়ে যায় আর এ ব্যাপারে চেষ্টার কোন ত্রুটি করে না। (আল আ'রাফ [৭] : ২০২)

1 Tafsir Ahsanul Bayaan

আর যারা শয়তানের ভাই, শয়তানেরা তাদেরকে ভ্রান্তির দিকে টেনে নেয় এবং এ বিষয়ে তারা কোন ত্রুটি করে না।[১]

[১] অর্থাৎ, শয়তানরা কাফেরদের বিভ্রান্তির দিকে টেনে নিয়ে যায়। অতঃপর (কাফেররা বিভ্রান্তির দিকে যেতে) অথবা শয়তানরা তাদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে কোন প্রকার ক্রটি করে না। لاَ يَقْصِرُونَ এর কর্তা কাফেরগণ ও হতে পারে, আর তাদের ভাই শয়তানরাও হতে পারে।