Skip to main content

وَسَخَّرَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۗوَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖ ۗاِنَّ فِي ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَۙ  ( النحل: ١٢ )

wasakhara
وَسَخَّرَ
And He has subjected
এবং অধীন করেছেন
lakumu
لَكُمُ
for you
তোমাদের জন্যে
al-layla
ٱلَّيْلَ
the night
রাতকে
wal-nahāra
وَٱلنَّهَارَ
and the day
ও দিনকে
wal-shamsa
وَٱلشَّمْسَ
and the sun
এবং সূর্যকে
wal-qamara
وَٱلْقَمَرَۖ
and the moon
ও চাঁদকে
wal-nujūmu
وَٱلنُّجُومُ
and the stars
এবং তারাগুলোও
musakharātun
مُسَخَّرَٰتٌۢ
(are) subjected
অধীন হয়েছে
bi-amrihi
بِأَمْرِهِۦٓۗ
by His command
দিয়ে তাঁর বিধান
inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
fī
فِى
in
মধ্যে (রয়েছে)
dhālika
ذَٰلِكَ
that
এর
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) signs
অবশ্যই নিদর্শনসমূহ
liqawmin
لِّقَوْمٍ
for a people
জন্যে লোকদের
yaʿqilūna
يَعْقِلُونَ
who use reason
(যারা)জ্ঞান রাখে

Wa sakkhkhara lakumul laila wannahaara wash shamsa walqamara wannujoomu musakhkharaatum bi amrih; inna fee zaalika la Aayaatil liqawminy ya'qiloon (an-Naḥl ১৬:১২)

English Sahih:

And He has subjected for you the night and day and the sun and moon, and the stars are subjected by His command. Indeed in that are signs for a people who reason. (An-Nahl [16] : 12)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনিই রাত ও দিনকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন। আর সুরুজ ও চাঁদকেও; এবং তারকারাজিও তাঁরই নির্দেশে নিয়ন্ত্রিত; বিবেকসম্পন্ন লোকেদের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। (নাহল [১৬] : ১২)

1 Tafsir Ahsanul Bayaan

তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রজনী, দিবস, সূর্য এবং চন্দ্রকে; আর নক্ষত্ররাজিও অধীন রয়েছে তাঁরই বিধানের; অবশ্যই এতে বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন।[১]

[১] কিভাবে দিনরাত্রি ছোট বড় হয়, চন্দ্র-সূর্য কিভাবে নিজ নিজ কক্ষপথে আসা-যাওয়া করে, অথচ এর মধ্যে কোন পার্থক্য সূচিত হয় না, নক্ষত্রমালা কিভাবে আকাশের সৌন্দর্য বর্ধন করে এবং রাত্রের অন্ধকারে পথভোলা পথিকের পথ বলে দেয়। এ সকল আল্লাহর পরিপূর্ণ শক্তি ও সার্বভৌমত্বের প্রমাণ বহন করে।