Skip to main content

صِرَاطِ اللّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ اَلَآ اِلَى اللّٰهِ تَصِيْرُ الْاُمُوْرُ ࣖ   ( الشورى: ٥٣ )

ṣirāṭi
صِرَٰطِ
(The) path
পথ
l-lahi
ٱللَّهِ
(of) Allah
আল্লাহর
alladhī
ٱلَّذِى
the One
যিনি (এমন সত্ত্বা যে)
lahu
لَهُۥ
to Whom
তাঁরই জন্যে
mā
مَا
(belongs) whatever
যা কিছু
fī
فِى
(is) in
মধ্যে আছে
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
আকাশের
wamā
وَمَا
and whatever
এবং যা কিছু
fī
فِى
(is) in
মধ্যে আছে
l-arḍi
ٱلْأَرْضِۗ
the earth
পৃথিবীর
alā
أَلَآ
Unquestionably!
জেনে রাখো
ilā
إِلَى
To
দিকে
l-lahi
ٱللَّهِ
Allah
আল্লাহরই
taṣīru
تَصِيرُ
reach
ফিরে যায়
l-umūru
ٱلْأُمُورُ
all affairs
সকল বিষয়

Siraatil laahil lazee lahoo maa fis samaawaati wa maa fil ard; alaaa ilal laahi taseerul umoor (aš-Šūrā ৪২:৫৩)

English Sahih:

The path of Allah, to whom belongs whatever is in the heavens and whatever is on the earth. Unquestionably, to Allah do [all] matters evolve [i.e., return]. (Ash-Shuraa [42] : 53)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যা কিছু আকাশে আছে আর যমীনে আছে এসবের মালিক যিনি সেই আল্লাহর পথে। শুনে রাখ! আল্লাহর কাছেই সব বিষয় ফিরে যায়। (আশ-শুরা [৪২] : ৫৩)

1 Tafsir Ahsanul Bayaan

সেই আল্লাহর পথ[১] যাঁর মালিকানায় আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই। জেনে রেখো, সকল পরিণাম আল্লাহরই নিকট প্রত্যাবর্তন করে।[২]

[১] এই সঠিক ও সরল 'পথ' হল ইসলাম। এটাকে মহান আল্লাহর নিজের প্রতি সম্পৃক্ত করে এ পথের মাহাত্ম্য ও উচ্চ মর্যাদার কথা পরিষ্কার করে দিয়েছেন এবং এতে এ ইঙ্গিতও রয়েছে যে, এটাই একমাত্র মুক্তির পথ।

[২] অর্থাৎ, কিয়ামতের দিন যাবতীয় ব্যাপারের ফায়সালা আল্লাহরই হাতে হবে। এতে রয়েছে কঠোর ধমক যা প্রতিফল (বদলা ও শাস্তি)-কে অনিবার্য করে।